ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

রাজধানীতে তেলের লরি চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ads

রাজধানীর বিজয় সরণিতে তেলের লরি চাপায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


রোববার (৭ আগস্ট) দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা প্রাইম ইউনিভার্সিটির এলএলবির ছাত্র ছিলেন। মাসুদ রানার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়।কাফরুল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিঙ্গেল লেনের রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি লরির সামনে কাত হয়ে পড়ে যায়। এতে ওই লরির চাকার নিচেই পৃষ্ঠ হন মাসুদ রানা। ঘটনার পর পরই চালকসহ লরিটি জব্দ করা হয়েছে। মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page